সৌন্দর্যচর্চার কাঠবাদাম তেল Leave a comment

প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চার
অন্যতম একটি উপাদান হলো কাঠবাদাম তেল। এটি এমন এক প্রকার খাদ্য বীজ, যার
মধ্যে রয়েছে ঔষধি এবং ত্বক পরিচর্চার সব গুণই।
উজ্জ্বলতা বাড়ায়:
কাঠবাদামে ভিটামিন-ই রয়েছে,যা ত্বকের উজ্জলতা বাড়াতে ভূমিকা রাখে। নিয়মিত এ
তেল ম্যাসাজ করলে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। ফলে ত্বকও সুস্থ থাকে। এটি
সূর্যের হাত থেকে ত্বককে রক্ষা করে। যাদের ত্বকে সান বার্ন আছে, তারা এটি
থেকে পরিত্রাণ পেতে কাঠবাদাম তেল ব্যবহার করতে পারেন।

ব্রণ দূর করে:
কাঠবাদাম তেল মুখের ব্ল্যাকহেডস ও ব্রণ দূর করতে সাহায্য করে। যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্যও উপকারী এ তেল।

ময়েশ্চারাইজ ধরে রাখে:
ত্বকের ময়েশ্চারাইজ ধরে রাখতে কাঠবাদামের বিকল্প নেই। এটি মুখের লোমগ্রন্থি বন্ধ করে না। তাই ব্রণ হওয়ার ভয় থাকে না।

চর্ম সমস্যা দূর করে:
স্কিনের যে কোন চর্ম সমস্যা দূর করে কাঠবাদাম তেল। এতে বিদ্যমান ফ্যাটি অ্যাসিড চর্ম সমস্যা দূর করতে ভূমিকা রাখে।

দাগ দূর করে:
কাঠবাদাম তেল চোখের নিচের কালো দাগ দূর করে। নিয়মিত কাঠবাদামের পেষ্ট রাতে
ঘুমানোর সময় চোখে দিয়ে ঘুমালে, চোখের নিচের কালো দাগ চলে যায়। এছাড়া চোখের
বলিরেখা এবং ফুলা ভাবও কমাতে সাহায্য করে এটি।

বলিরেখা দূর করে:
কাঠবাদাম ত্বকের বলিরেখা দূর করে। প্রতিদিন কাঠবাদামের তেল দিয়ে ত্বক
ম্যাসাজ করলে, বলিরেখা কমে। মধু, লেবু, কাঠবাদাম তেল মিশিয়ে মুখে মাস্ক
হিসাবে ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে দীপ্তিময় এবং মুখের বয়সের ছাপ কমে যাবে।

মেকআপ তুলতে:
ভারি মেকাপ তুলতেও কাঠবাদাম তেল অনেক উপকারী। তুলায় সামান্য একটু নিয়ে
পুরা মুখে লাগিয়ে মুছে নিন। পরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন
মেকআপ একেবারেই চলে গেছে।

স্বাস্থ্য সুরক্ষায় কাঠবাদাম তেল:

কোলেস্টেরল কমায়:
কাঠবাদামে মনসেচুরেটেড ফ্যাট রয়েছে, যা শরীরে কোলেস্টেরল কমাতে সাহায্য
করে। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন একটি করে কাঠবাদাম খান, তাদের
কোলেস্টেরল শতকরা ৪.৮ ভাগ কমে এবং যারা প্রতিদিন দুটি করে খান তাদের কমে
শতকরা ৯.৪ ভাগ।

ক্যান্সার রোধে সহায়ক:
কোলন ক্যান্সার রোধে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাঠবাদাম তেল। এতে ফাইবার, ভিটামিন-ই,
ফাইটোক্যামিকেল এবং ফ্লাভোনোল রয়েছে, যা ব্রেস্ট ক্যান্সার রোধেও সহায়ক।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে:
কাঠবাদাম শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। কাজেই ডায়বেটিস রোগীদের জন্য এটি খাওয়া ভালো।

শক্তি বাড়ায়:
কাঠবাদাম তেল শরীরের শক্তি সঞ্চালন করে। এতে রিবোফ্লাভিন, ফসফরাস, কপার রয়েছে যা শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে।

হাড় ও দাঁত মজবুত করে:
কাঠবাদামে বিদ্যমান ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন-ডি হাড় এবং দাঁত মজবুত
করতে ভূমিকা রাখে। এছাড়া যাদের হাড় ক্ষয়, আর্থাইটিস রোগ আছে, তাদের জন্যও
কাঠবাদাম তেলের মালিশ অনেক ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop